ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিএএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন
১৯ বছর বয়সী শাফায়াত হোসাইন ইউশা রবিবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে একটি সুইসাইড নোট লিখে নিজের জীবন শেষ করে দেন বলে জানা যায়।

ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিএএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ১৯ বছর বয়সী শাফায়াত হোসাইন ইউশা রবিবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে একটি সুইসাইড নোট লিখে নিজের জীবন শেষ করে দেন বলে জানা যায়। সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, ফেনী জেলার একটি গ্রাম থেকে উঠে আসা ইউশা রাজধানীর একটি স্টুডেন্ট হোস্টেলে থেকে পড়াশোনা করতেন।
তাঁর সুইসাইড নোটে(ছবি কমেন্টে) লেখা ছিল: "রবিবার রাত : ১২ টা ৫৬ প্রিয় আব্বু আম্মু, সরি, পারলে আমাকে মাফ করে দিও, এতো চাপ আর নিতে পারছি না, কলেজ সিলেকশনের সময় হয়তো মনেই ছিল না আমার বাবার জন্য খুব চাপ হয়ে যাবে। সরি বাবা, গত বছর এইদিনে বাবার হার্ট অ্যাটাকের পর ঠিক এই সময়টাতেই জ্ঞান আমাকে খুঁজেছিলেন। আমি তখনও সিসিইউ এর সামনে দাঁড়িয়ে। ছুটে যাই বাবার কাছে। আমাকে ইউশা বলে ডাকতেই বুকের ভেতর ধক্ করে উঠেছিল। কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, 'কিছুই হবে না। আব্বু ঠিক আছি।
টেনশন করিস না।' আম্মু, এখন আর আমার জন্য টাকা পাঠাতে হবে না। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ। – ইউশা"
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




