প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের সিদ্ধান্ত

ফটোকার্ড: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের সিদ্ধান্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সাধারণ পরিষদ গতকাল একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যার ফলে জেনেভায় সংস্থাটির সদর দফতরে ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ৯৫টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে চারটি দেশ — ইসরায়েল, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও জার্মানি। যুক্তরাষ্ট্রসহ আরও ২৭টি দেশ ভোটদানে বিরত ছিল। যুক্তরাষ্ট্র বর্তমানে WHO থেকে প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে।

WHO-তে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি ইব্রাহিম খরাইশি সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এই সিদ্ধান্ত প্রতীকী — এটি একটি পদক্ষেপ মাত্র, কিন্তু এটি প্রমাণ করে যে আমরা বৈশ্বিক স্বাস্থ্য ইস্যুতে অবদান রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব শীঘ্রই ফিলিস্তিন WHO সহ জাতিসংঘের অন্যান্য ফোরামেও পূর্ণ সদস্যপদ অর্জন করবে। ওয়াফা এই প্রস্তাবকে “একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি” হিসেবে উল্লেখ করেছে।

এতে ফিলিস্তিন আন্তর্জাতিক সহায়তা পাওয়ার সুযোগ বাড়াবে, বিশেষ করে স্বাস্থ্য সংকট মোকাবেলায় বৈশ্বিক সমন্বয় ও সহযোগিতামূলক কাঠামোর আওতায় উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এর ঠিক এক সপ্তাহ আগে, WHO-র ৭৮তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে সদস্য রাষ্ট্ররা একটি সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে সংস্থাটিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পূর্ব জেরুজালেম এবং অধিকৃত সিরিয়ান গোলান এলাকার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।

উক্ত সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ১০৪টি, বিপক্ষে ছিল চারটি।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।