বেসিকো চালুর দাবিতে খুলনায় শ্রমিক বিক্ষোভ

ছুটিতে পাঠানো বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কম্পানি লিমিটেডর (বেসিকো) শ্রমিকদের পুনর্বহাল করে কারখানা চালু ও দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র এমডি নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি- ওজোপাডিকোর সামনে বেসিকো রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী ফায়জুল হক শিমুল, মুখপাত্র জাহিদুল ইসলাম ও রাজিবুল ইসলাম।
তারা ঈদের আগেই বাংলাদেশের প্রথম প্রি-পেইড মিটার তৈরি কারখানাটি চালুর দাবি জানান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ৮টায় একই দাবিতে ওজোপাডিকো ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বেসিকো রক্ষা কমিটি। গত ১৫ মে নোটিশ দিয়ে বেসিকোর সব শ্রমিককে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে ওই কম্পানিটি একটি লোকসানি প্রতিষ্ঠান হওয়ায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যেটি ওজোপাডিকো থেকে সৃষ্ট একটি স্বতন্ত্র কম্পানি। সূত্র: কালের কণ্ঠ
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।





