রাখঢাক ছাড়া সত্য খবরের পাশে থাকুন। মাসে মাত্র ২০ টাকা।মাসে ২০ টাকায় পাশে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

কল্পনা চাকমার গুমের ২৯ বছরের স্মরণ কর্মসূচিতে হামলা; প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ খাগড়াছড়ি

কল্পনা চাকমার গুমের ২৯ বছরের স্মরণ কর্মসূচিতে হামলা; প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ খাগড়াছড়ি

পাহাড়ি নারী অধিকারকর্মী কল্পনা চাকমার গুমের ২৯ বছর পূর্তিতে আয়োজিত স্মরণ কর্মসূচি শেষে ফেরার পথে ঢাবি শিক্ষার্থী, অ্যাকটিভিস্ট ও এক শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগ ও খাগড়াছড়ি সদরে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রসংগঠন ও পাহাড়ি সংগঠনগুলো। বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা জানান, স্মরণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় থেকে তাদের অনুসরণ করছিল গোয়েন্দা সংস্থার লোকজন।

ফেরার পথে রাঙামাটির কাউখালী এলাকায় সেটলারদের দ্বারা তাদের পথরোধ করা হয়। হামলার শিকার হন তিনি, এক্টিভিস্ট মার্জিয়া প্রভা এবং ইউল্যাব-এর শিক্ষক অলিউর সান। নূজিয়া রাশা অভিযোগ করে বলেন, “তারা ফোনে নিশ্চিত করছিলো—‘লাল টিপ পরা মেয়ে, সঙ্গে আরও দুইজন—এরাই তো?’ এরপর তারা অলিউর ভাইয়ের উপর হামলা চালায়, আমার কব্জি মোচড় দেয়, এবং প্রভা আপুর উপরও হামলা করে। তারা হুমকি দেয় আমরা যেনো ঢাকা না যাই এবং সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা বলে।

তাহলে কি পাহাড়ে বাঙালি সন্ত্রাসীরা এভাবেই সেনা ক্যাম্পে মানুষ ধরে নিয়ে যায়?” এই ঘটনার তীব্র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একইসাথে খাগড়াছড়ি সদরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।