প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ঋণের বোঝা ও মানসিক চাপে হবিগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

শনিবার (১৪ জুন) দুপুরে দীঘলবাক গ্রামে তার নিজ বাড়ীতে ঘটনাটি ঘটে।

ঋণের বোঝা ও মানসিক চাপে হবিগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

ঋণের বোঝা ও মানসিক চাপে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ইজাজুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) দুপুরে দীঘলবাক গ্রামে তার নিজ বাড়ীতে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের রশিক মিয়ার ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান। পরিবারের সদস্যরা জানান, ইজাজুর রহমান তার নিজ ঘরে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ এসআই অনিক পালসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সাবেক ইউপি মেম্বার মহসিন মিয়া জানান, ইজাজুর রহমান দীর্ঘদিন ধরে ঋণের বোঝায় ভুগছিলেন। আর্থিক সংকট ও মানসিক চাপে পড়ে অবশেষে তিনি এমন সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।