প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

নাটোরে ইটভাটার বিষাক্ত গ্যাসে দগ্ধ ফসল, এলাকাবাসীর মানববন্ধন

নাটোরে ইটভাটার বিষাক্ত গ্যাসে দগ্ধ ফসল, এলাকাবাসীর মানববন্ধন

নাটোরের সিংড়ার কংশপুর গ্রামে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল ও গাছপালার ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার শেরকোল ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা বিজয় কুণ্ডু ২০১১ সালে মেসার্স এমবিকে ব্রিকস ও ২০১৩ সালে আব্দুল বারী এমএসপি নামে দুটি ইটভাটা গড়ে তোলেন। দুই ভাটার বিষাক্ত গ্যাসে শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে, বাড়ির আঙিনায় ফল ধরছে না, শতবর্ষী তেঁতুলগাছও মারা গেছে। বাড়ছে শ্বাসকষ্টসহ নানা রোগ।

তারা অভিযোগ করেন, প্রশাসনে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং ক্ষতিপূরণ চাইলে হুমকি-ধমকি দেওয়া হয়। ভাটা কর্তৃপক্ষ ক্ষতির বিষয়টি স্বীকার করলেও তা ‘সামান্য’ বলে দাবি করেছেন। তবে পরিবেশ অধিদপ্তর জানায়, এমবিকে ইটভাটার কোনো অনুমোদন নেই, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, অবৈধ ভাটা বন্ধ করে পরিবেশ ও কৃষি রক্ষা করতে হবে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।