আজ রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন
গাজার চিকিৎসা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

আজ রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। শুধু উত্তর গাজায় হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জনেরও বেশি মানুষ, যেখানে ইসরায়েলি বাহিনী তাদের অভিযান আরও জোরদার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫৬,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩৩,৪১৯ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং বন্দি হন ২০০-র বেশি মানুষ। গাজায় যুদ্ধের কারণে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অবরোধ ও বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, ঘরবাড়ি ও শরণার্থী ক্যাম্পগুলো। খাবার, পানি ও ওষুধের চরম সংকট চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি বাহিনীর অভিযান থামার কোনো লক্ষণ নেই।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




