আজ ৩০ জুন, বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী কণ্ঠ, চিন্তাশীল প্রাবন্ধিক ও সাহিত্যিক আহমদ ছফার জন্মদিন
জাতিসত্তা, বুদ্ধিবৃত্তি ও আত্মপরিচয়ের প্রশ্নে যিনি ছিলেন আপসহীন ও দূরদর্শী।

আজ ৩০ জুন—বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী কণ্ঠ, চিন্তাশীল প্রাবন্ধিক ও সাহিত্যিক আহমদ ছফার জন্মদিন। জাতিসত্তা, বুদ্ধিবৃত্তি ও আত্মপরিচয়ের প্রশ্নে যিনি ছিলেন আপসহীন ও দূরদর্শী। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির এক অচলনীয় বিবেক ছিলেন তিনি—প্রথার বাইরে, কিন্তু বিবেকের কেন্দ্রে। ‘বাঙালি মুসলমানের মন’ থেকে শুরু করে ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’—প্রতিটি রচনায় তিনি সময়কে প্রশ্ন করেছেন, পাঠককে জাগিয়েছেন, ইতিহাসের অন্তর্লীন সত্যকে প্রকাশ করেছেন সাহসের শুদ্ধ ভাষায়।
প্রতিষ্ঠানবিরোধিতা ছিল তাঁর অভিমানের ভাষা, এবং লেখালেখি ছিল তাঁর সামাজিক দায়িত্ববোধের পরিপূর্ণ প্রকাশ। যাঁকে এড়িয়ে নয়, বরং বোঝার মধ্য দিয়েই আমাদের পথ রচনা করতে হবে। আহমদ ছফাকে গভীর শ্রদ্ধা।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

