প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি অবরোধে চরম অপুষ্টিতে আরও এক ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি অবরোধে চরম অপুষ্টিতে আরও এক ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি অবরোধে সৃষ্ট চরম মানবিক সংকটে আরও এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে। সোমবার ২৯ বছর বয়সী আয়ুব আবু আল-হুসেইন মৃত্যুবরণ করেন, জানিয়েছে কুয়েতি স্পেশালটি ফিল্ড হাসপাতালের একটি চিকিৎসা সূত্র। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল থাওয়াবতে একে “একটি হৃদয়বিদারক ও ভয়াবহ ঘটনা” হিসেবে আখ্যায়িত করে বলেন, “একজন তরুণের এমন কঙ্কালসার হয়ে মৃত্যুবরণ করা ইসরায়েলের সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের জীবন্ত প্রমাণ।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “অবরোধের কারণে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রিয়েসুস শুক্রবার জানিয়েছেন, গাজায় প্রতিদিন গড়ে ১১২ শিশু অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া অবরোধের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে অনাহারে।

ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজার প্রধান সীমান্ত পারাপার পথগুলো প্রায় সম্পূর্ণ বন্ধ রেখেছে, যার ফলে সহায়তা ও প্রয়োজনীয় পণ্য পরিবহণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ বলছে, গাজার মানুষের ন্যূনতম চাহিদা পূরণে প্রতিদিন ৫০০টির মতো ট্রাক প্রবেশ করা প্রয়োজন হলেও বর্তমানে তা ৫০টির নিচে নেমে এসেছে। অবরোধের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৫৬,৫০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।