চলছে শিক্ষার্থী-শ্রমিক-জনতার দ্রোহযাত্রা: ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ ও সকল গণহত্যার বিচার দাবি

ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ, ২৪ এর গণহত্যাসহ পাহাড় ও সমতলের সকল হত্যাকাণ্ডের বিচার এবং নব্য ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহতের দাবিতে শিক্ষার্থী-শ্রমিক-জনতার দ্রোহযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ, ২০২৪-এর গণহত্যা ও পাহাড়-সমতলের সকল হত্যাকাণ্ডের বিচার এবং নব্য ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহতের দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক-শ্রমিক-জনতার দ্রোহযাত্রা। এ আয়োজনে বক্তব্য রাখছেন ২০২৪ সালের অভ্যুত্থনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা, সেই সময় সক্রিয়ভাবে অংশ নেওয়া ছাত্র, শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ। তাঁরা বলছেন, বিচারহীনতা, দমনমূলক শাসন এবং নতুন করে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কায় এখনো আন্দোলন থামেনি।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।




