সৈয়দ মনজুরুল ইসলাম: ছিলেন একাধারে লেখক, অধ্যাপক, সমালোচক ও নন্দনতত্ত্বচিন্তক
সৈয়দ মনজুরুল ইসলাম, ছিলেন একাধারে লেখক, অধ্যাপক, সমালোচক ও নন্দনতত্ত্বচিন্তক

সৈয়দ মনজুরুল ইসলাম — ছিলেন একাধারে লেখক, অধ্যাপক, সমালোচক ও নন্দনতত্ত্বচিন্তক। তাঁর কলমে ফুটে উঠেছে মানুষের ভেতরের আলো-অন্ধকার, প্রেম ও প্রার্থনার গভীর বোধ। ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্ম নেওয়া এই প্রখ্যাত সাহিত্যিক শিক্ষাবিদ হিসেবে দীর্ঘদিন প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষিত ও অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়েও তিনি সমালোচনামূলক ও সচেতন ভূমিকা রেখেছেন।
‘প্রেম ও প্রার্থনার গল্প’, ‘আধখানা মানুষ’, ‘তিন পর্বের জীবন’— তাঁর লেখাগুলো আধুনিক বাংলা কথাসাহিত্যে এক অনন্য সংযোজন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯৬) ও একুশে পদক (২০১৮)–সহ বহু সম্মানে ভূষিত এই গুণী মানুষ আজ বিদায় নিয়েছেন, তবু তাঁর সৃষ্ট জগৎ, চিন্তা ও শব্দ আমাদের কাছে চিরন্তন হয়ে থাকবে। শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসায়, প্রান্তিক নিউজ।
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।

