প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ২

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ২

পুলিশ জানায়, গতরাত ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে একটি বেপরোয়া মোটরসাইকেল একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। তখন রিকশাচালক এবং পাশেই থাকা এক দম্পতি প্রতিবাদ করলে, মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয়। এরপর তারা ফোন করে আরও লোক ডাকে। কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন যুবক সেখানে হাজির হয় এবং ধারালো অস্ত্র নিয়ে ওই দম্পতির ওপর হামলা চালায়। উত্তরার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ কিশোর গ্যাং সদস্যরা ছিনতাইয়ে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে মানুষের সঙ্গে ঝামেলা বাধিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।