প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ঈদের আগমুহূর্তে শতাধিক শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে মহাসড়কে অবস্থান

ঈদের আগমুহূর্তে শতাধিক শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে মহাসড়কে অবস্থান

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন শ্রমিকরা। শনিবার (২৯ মার্চ) সকালে স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন (এফ এফ টাওয়ার) কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের মাত্র দুদিন আগে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন কারখানা থেকে শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সকালেই বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে এবং কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি।”

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।