ফিলিস্তিনি প্রশ্নের শিকড় পোঁতা আছে ঊনবিংশ শতাব্দীতে

Prantikk News গভীর উদ্বেগের সাথে লক্ষ করছে, বাংলাদেশে কিছু সঙ্ঘবদ্ধ গোষ্ঠী ফিলিস্তিনের মুক্তিসংগ্রামকে ইচ্ছাকৃতভাবে 'ধর্মীয় সংঘাত' হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। বাস্তবতা হলো, ফিলিস্তিনের গাজায় আজ ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সাধারণ মানুষের বাসস্থান, মসজিদ-গির্জা, হাসপাতাল, স্কুল-কলেজ—সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এখানে লড়াই ধর্মের নয়, বরং দখলদার উপনিবেশবাদী ইজরায়েলি শক্তির বিরুদ্ধে। যাদের আজ অস্ত্র দিয়ে সরাসরি মদদ দিচ্ছে সাম্রা/জ্যবাদী আমেরিকা।
এই প্রসঙ্গে ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের কথা স্মরণ করুন: "ফিলিস্তিনি প্রশ্নের শিকড় পোঁতা আছে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকের বছরগুলিতে, অর্থাৎ যে সময়কালকে আমরা আজকের দিনে 'উপনিবেশবাদ ও বসতি স্থাপনের যুগ' বলে চিনি। এই সময়কালেই জায়নবাদ একটি পরিকল্পনা হিসেবে জন্ম নেয়; এর লক্ষ্য ছিল ইউরোপীয় অভিবাসীদের মাধ্যমে ফিলিস্তিন দখল করা—ঠিক যেভাবে উপনিবেশকারীরা আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল দখল, শোষণ ও লুণ্ঠ/ন করেছিল।"
— ইয়াসির আরাফাত (১৩ নভেম্বর, ১৯৭৪, জাতিসংঘ সাধারণ পরিষদে পিএলও প্রধান হিসেবে দেওয়া ভাষণ)
এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।



