প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ঢাকা উত্তর সিটির ময়লার গাড়ির চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ফটোকার্ড: ঢাকা উত্তর সিটির ময়লার গাড়ির চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির চাপায় হাবিবুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপনগর শিয়ালবাড়ী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান রূপনগর এলাকার একটি মাদ্রাসায় পড়তো। এ ঘটনায় ঘাতক ময়লার গাড়িসহ ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ড্রাইভারের নাম মো. সোহেল। তিনি ডিএনসিসি অঞ্চল-২ এর বর্জ্য শাখার অস্থায়ী কর্মচারী।

ডিএনসিসির অঞ্চল-২ এর বর্জ্য শাখার এক ইন্সপেক্টর নাম না প্রকাশের শর্তে বলেন, ‘সোহেলের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে। তার হাতে এত বড় ময়লার গাড়ি তুলে দেওয়া ঠিক হয়নি।’ মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘গাড়িসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটানয় মামলা প্রক্রিয়াধীন।’(সূত্র: যুগান্তর)

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।