প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সরকারি বিদ্যালয়ের নির্মাণ কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

সরকারি বিদ্যালয়ের নির্মাণ কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

গাইবান্ধায় বিদ্যালয়ে ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়া ওরফ বাবু (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সাঘাটা উপজেলার পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদা মিয়া উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে । স্থানীয়রা জানান, পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডির তত্ত্বাবধানে বীম ঢালাই চলছিল।

ঢালাইয়ে ফিনিসিং করতে ভাইব্রেটর মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: জাগো নিউজ২৪

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।