প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জের তাড়াশে ঋণগ্রস্ত কৃষকের আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে ঋণগ্রস্ত কৃষকের আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাস ট্যাবলেট খেয়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নিজের বাড়িতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। নিহত শহিদুল ইসলাম তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা এবং ঋণগ্রস্ততায় ভুগছিলেন।

এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর থেকেইই তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারনা করা হচ্ছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।