প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ঋণের ভারে দিশেহারা এক পিতা: মিজান গাজী

পরিবারের চার সন্তান আর অসচ্ছল জীবনের দায় কাঁধে নিয়ে যিনি দিনের পর দিন যুদ্ধ করে গেছেন।

ঋণের ভারে দিশেহারা এক পিতা: মিজান গাজী

ঋণের ভারে দিশেহারা এক পিতা — মিজান গাজী। পরিবারের চার সন্তান আর অসচ্ছল জীবনের দায় কাঁধে নিয়ে যিনি দিনের পর দিন যুদ্ধ করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত জীবনের কাছে হার মানলেন তিনি। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে বিষপানে আত্মহত্যা করেছেন এই দিনমজুর। মিজান গাজী (৫০) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজী বাড়ির বাসিন্দা। পেশায় দিনমজুর হলেও জীবনের ভার বহন করতে গিয়ে একাধিক এনজিওর ঋণের বোঝা কাঁধে নিতে বাধ্য হন তিনি।

নিয়মিত কিস্তি পরিশোধে হিমশিম খাওয়া মিজান সম্প্রতি স্ত্রী কোহিনুর বেগমকে নতুন একটি ঋণ নিতে রাজি করাতে চেয়েছিলেন। তবে ঋণের ভার আরও বাড়বে ভেবে স্ত্রী এতে রাজি হননি । এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের অগোচরে তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে বুধবার (২ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।