প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে এক বছরে শ্রমশক্তি ১৭ লাখ কমে দাঁড়িয়েছে ৭.১৭ কোটিতে

বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, নারীর অংশগ্রহণ ২.৫৩ কোটি থেকে নেমে ২.৩৭ কোটিতে এসেছে—অর্থাৎ প্রায় ১৬ লাখ হ্রাস পেয়েছে।

বাংলাদেশে এক বছরে শ্রমশক্তি ১৭ লাখ কমে দাঁড়িয়েছে ৭.১৭ কোটিতে

বাংলাদেশে এক বছরে শ্রমশক্তি ১৭ লাখ কমে দাঁড়িয়েছে ৭.১৭ কোটিতে। বিবিএসের শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, নারীর অংশগ্রহণ ২.৫৩ কোটি থেকে নেমে ২.৩৭ কোটিতে এসেছে—অর্থাৎ প্রায় ১৬ লাখ হ্রাস পেয়েছে। গবেষণায় দেখা গেছে, ২৫ শতাংশ নারী মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন না। এছাড়া পারিবারিক চাপ, যানবাহন সংকট, কর্মক্ষেত্রে বৈষম্য ও নিরাপত্তাহীনতা নারীদের কর্মবিমুখ করছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে দক্ষতার ঘাটতি, সামাজিক রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ও নারী নির্যাতনও এ পতনের গুরুত্বপূর্ণ কারণ। তারা মনে করেন, শিশু দিবাযত্ন কেন্দ্র, নিরাপদ পরিবহন, দক্ষতা উন্নয়ন এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারী শ্রমশক্তিকে ধরে রাখা সম্ভব নয়।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।