প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ইসলামী আন্দোলনের বাধায় পণ্ড নারী ফুটবল খেলা, ১৪৪ ধারা জারি

ইসলামী আন্দোলনের বাধায় পণ্ড নারী ফুটবল খেলা, ১৪৪ ধারা জারি

ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী দুপুর ১টার দিকে খেলা বন্ধের ঘোষণা দেন। আয়োজকদের অভিযোগ, তিনি "খেলা বন্ধের ষড়যন্ত্র" করতে উঠে পড়ে লেগে যান এবং ঘোষণা দেন, "কোনোভাবেই নারী ফুটবল খেলা বরদাশত করা হবে না।" এর ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, আশরাফ আলী তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, "যেখানে খেলার আয়োজন করা হয়েছে, তার ৩০০ গজের মধ্যে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। তা ছাড়া এটি কোনো আন্তর্জাতিক পর্যায়ের খেলা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতে এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি এবং মিছিলের আয়োজন করেছি। খেলা হতে দেওয়া হবে না।"

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।