প্রান্তিক নিউজের পাশে, সত্য খবরের সাথে থাকুন।সত্যের সাথে থাকুন।

সহায়তা করুন

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

নেতানিয়াহুর যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে বিল আনলেন বার্নি স্যান্ডার্স

নেতানিয়াহুর যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখতে বিল আনলেন বার্নি স্যান্ডার্স

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স কংগ্রেসে একটি নতুন বিল উত্থাপন করেছেন, যেখানে কংগ্রেসের পূর্বানুমতি ছাড়া যুক্তরাষ্ট্র ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারবে না—এমন বিধান যুক্ত করা হয়েছে। "No War Against Iran Act" শীর্ষক এই বিলে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে, যা বিদ্যমান War Powers Act ও যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনের আওতায় পড়ে।

এই বিলের সহ-উদ্যোক্তা হিসেবে আছেন আরও সাতজন ডেমোক্র্যাট সিনেটর—পিটার ওয়েলচ, এলিজাবেথ ওয়ারেন, জেফ মার্কলি, ক্রিস ভ্যান হোলেন, এড মার্কি, ট্যামি বাল্ডউইন ও টিনা স্মিথ। স্যান্ডার্স বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেপরোয়া ও অবৈধ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং তা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে।” তিনি আরও বলেন, “আমরা নেতানিয়াহুর এই মনগড়া যুদ্ধে জড়াতে পারি না।

কংগ্রেসকে এখনই স্পষ্ট বার্তা দিতে হবে যে, যুক্তরাষ্ট্রকে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধের পথে টেনে নেওয়া যাবে না।” স্যান্ডার্স দাবি করেন, ইসরায়েল ইরানের প্রধান পরমাণু আলোচক আলী শামখানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করেছে। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেও ইঙ্গিত করে বলেন, "আরেকটি ব্যয়বহুল যুদ্ধ শুরু করার কোনো বৈধ কর্তৃত্ব তাঁর নেই।"

স্যান্ডার্সের মতে, আরেকটি যুদ্ধ অগণিত প্রাণহানি, ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং দীর্ঘস্থায়ী সহিংসতা ও বাস্তুচ্যুতির কারণ হবে। তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান, ইসরায়েলকে আর কোনো সামরিক সমর্থন না দিতে।

এই খবর প্রথম প্রকাশ হয়েছিল প্রান্তিক নিউজের ফেসবুক পাতায়।